ওই দিকেতে একলা ঘাসের বন,
চুপ-সূর্য,আলতো বিকেল তখন।
ঝাউ এর পাশে একটি সবুজ মাঠে
কচি পায়ে ঘাস ছুঁয়ে সে হাঁটে।
আমায় এসে নাম দিয়ে সে-ই গেল,
চুপি চুপি ইচ্ছে হয়ে ছিল!
ঝাঁপির থেকে এক পয়সা নিয়ে
কাশ বনেতে আবার খেলতে গিয়ে;
সবুজ দেশে ছায়ার গল্প লিখে
ফিরে এলেম সন্ধ্যেখানি এঁকে।
আজ বলতে ওই পাড়ে যে ছিলে,
হারিয়ে যাওয়ার একটু খবর দিলে।
তারপর সেই নীল আকাশের চোখে
আমার মরণ অকারণেই লিখে,
মিলিয়ে গেল ঝিঁঝিঁর শব্দ নিয়ে।
No comments:
Post a Comment