Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Friday, 7 January 2022

আবহমানতা

চলে গেছে যুগ অন্তরালে রেখে সময়ের কবিতা বই।
ছাপা হাতের অক্ষরে লেখা ঠিকানায়
পড়েছে ইটের কুচির মত রং,
সন্ধ্যার টিমটিমে আলোর নিচে
মহাভারতের পৃষ্ঠা গুলো এখনো এলোমেলো, পুরাতন হাওয়ায়।
একছুটে মাঠ পেরোতে পারতো 
 যে ইচ্ছে নদীর মত ছোটো ছেলেটার মন,
শীতের শিহরণে,তার সতর্ক কানে গল্প আসে ঠাকুরমার ঝুলি হতে।
ভোর হওয়ার আগেই চুরি হয়ে যায় ফুলের মধুর মতো
খেজুরের ভাঁড় থেকে টইটম্বুর রস।
দূরে ওই চালা ঘরে এক সুরে জল পড়ে পাতা নড়ে
কোথায় যেন মধুকুঞ্জে বাঁশি বাজে উদাসী প্রহরে
…হল্লা হয় ,সন্ধ্যা কেটে পরের দিন যে সূর্য ওঠে
দিন গুলো সব দিন ভুলে যায়,আর চায় না ফিরে পেতে।

কেরোসিনের বাতি

উদরের জ্বালায় আজ বস্তা খেলাম

রাস্তার সস্তা মাংস কষা শুঁকে,

ফ্লাইওভারের মশারি টাঙিয়ে তিনটে দিন,

ঝম ঝম বৃষ্টির আতর গায়ে লাগলাম যেই;

দেখি সবাই এলিয়ে পড়ছে গায়ে

পায়ে লাগবি লাগ,দেব জুতোয় মাড়িয়ে!

চিৎকার শুনে বাবুর যদি ঘুম ভেঙে যায় মাঝরাতে;

ঘুমপাড়ানি রাতকুকুরের দল ভেবে আবার পাশফেরে!

সেয়ানারা বেশ হাঁক পাড়ছে,খাবার ছড়াচ্ছে ইতিউতি,

এসে পরে একটু ঠোঁটে নিয়ে যাও,বাড়ির বাচ্চা খাবে

তুমিও খাও,পাখিও খায়,খায় এটো কুকুরের দল,

তোমার ভেদবমি হলে ওই কি যেন বলে-

কুকুরের পেটে কি আর ঘি ভাত সহ্য হয়!

 

চল যাই,তুমিও আমি পাশাপাশি,

ঠিক ভেবেছ ,শহর চেনো(!) তাই তো মানুষ নিয়ে হাসাহাসি

অনেক হয়েছে যখন ,এবার তবে দেয়াল লিখি :

তিনটে দেয়ালে লিখলাম ,তিন সত্যি-

আমি চোর, আমরা চোর, ওরাও চোর

..একা একা ঘুরি বাউন্ডুলে ,আর দেয়াল লিখি

একদিন শেষে আদেশ এল চিঠির বেশে-

অনেক  সে চিঠি  শেষে শুনি অন্ধ পেয়াদা পড়তে পারে না!

পড়ার জন্য আমায় ডেকে, শেষে আমায় দিলে রাজদ্রোহের সাজা

আমি শুধু মরার আগে বলতে গেলাম

রূপকথার রাজকুমার! তোমরা তো সব জন্মেই বোবা !”

(11th june, library HRI,1pm)

অলীক সুখ

ওই দিকেতে একলা ঘাসের বন, চুপ-সূর্য,আলতো বিকেল তখন। ঝাউ এর পাশে একটি সবুজ মাঠে কচি পায়ে ঘাস ছুঁয়ে সে হাঁটে। আমায় এসে নাম দিয়ে সে-...