Friday, 7 January 2022

আবহমানতা

চলে গেছে যুগ অন্তরালে রেখে সময়ের কবিতা বই।
ছাপা হাতের অক্ষরে লেখা ঠিকানায়
পড়েছে ইটের কুচির মত রং,
সন্ধ্যার টিমটিমে আলোর নিচে
মহাভারতের পৃষ্ঠা গুলো এখনো এলোমেলো, পুরাতন হাওয়ায়।
একছুটে মাঠ পেরোতে পারতো 
 যে ইচ্ছে নদীর মত ছোটো ছেলেটার মন,
শীতের শিহরণে,তার সতর্ক কানে গল্প আসে ঠাকুরমার ঝুলি হতে।
ভোর হওয়ার আগেই চুরি হয়ে যায় ফুলের মধুর মতো
খেজুরের ভাঁড় থেকে টইটম্বুর রস।
দূরে ওই চালা ঘরে এক সুরে জল পড়ে পাতা নড়ে
কোথায় যেন মধুকুঞ্জে বাঁশি বাজে উদাসী প্রহরে
…হল্লা হয় ,সন্ধ্যা কেটে পরের দিন যে সূর্য ওঠে
দিন গুলো সব দিন ভুলে যায়,আর চায় না ফিরে পেতে।

No comments:

Post a Comment

অলীক সুখ

ওই দিকেতে একলা ঘাসের বন, চুপ-সূর্য,আলতো বিকেল তখন। ঝাউ এর পাশে একটি সবুজ মাঠে কচি পায়ে ঘাস ছুঁয়ে সে হাঁটে। আমায় এসে নাম দিয়ে সে-...