Wednesday, 19 January 2022
এক যে ছিল অন্তরালে
Saturday, 8 January 2022
Singularity
Friday, 7 January 2022
জায়গা বদল
ছুটকি
আবহমানতা
গীডারের জন্মদিনে
কেরোসিনের বাতি
উদরের জ্বালায় আজ
বস্তা খেলাম।
রাস্তার সস্তা মাংস কষা শুঁকে,
ফ্লাইওভারের মশারি টাঙিয়ে তিনটে দিন,
ঝম ঝম বৃষ্টির আতর গায়ে লাগলাম যেই;
দেখি সবাই এলিয়ে পড়ছে গায়ে।
পায়ে লাগবি লাগ,দেব জুতোয় মাড়িয়ে!
চিৎকার শুনে বাবুর যদি ঘুম
ভেঙে যায়
মাঝরাতে;
ঘুমপাড়ানি রাতকুকুরের দল
ভেবে আবার পাশফেরে!
সেয়ানারা বেশ হাঁক পাড়ছে,খাবার ছড়াচ্ছে ইতিউতি,
এসে পরে একটু ঠোঁটে নিয়ে যাও,বাড়ির বাচ্চা খাবে।
তুমিও খাও,পাখিও খায়,খায়
এটো কুকুরের দল,
তোমার ভেদবমি হলে
ওই কি
যেন বলে-
কুকুরের পেটে কি
আর ঘি
ভাত সহ্য হয়!
চল যাই,তুমিও আমি পাশাপাশি,
ঠিক ভেবেছ ,শহর চেনো(!) তাই তো
মানুষ নিয়ে হাসাহাসি।
অনেক হয়েছে যখন ,এবার তবে
দেয়াল লিখি :
তিনটে দেয়ালে লিখলাম ,তিন সত্যি-
“আমি চোর, আমরা চোর, ওরাও চোর”
..একা একা ঘুরি বাউন্ডুলে ,আর দেয়াল লিখি।
একদিন শেষে আদেশ এল চিঠির বেশে-
অনেক সে
চিঠি শেষে শুনি অন্ধ পেয়াদা পড়তে পারে না!
পড়ার জন্য আমায় ডেকে, শেষে আমায় দিলে রাজদ্রোহের সাজা।
আমি শুধু মরার আগে বলতে গেলাম
“রূপকথার রাজকুমার!
তোমরা তো
সব জন্মেই বোবা !”
(11th june,
library HRI,1pm)
অলীক সুখ
ওই দিকেতে একলা ঘাসের বন, চুপ-সূর্য,আলতো বিকেল তখন। ঝাউ এর পাশে একটি সবুজ মাঠে কচি পায়ে ঘাস ছুঁয়ে সে হাঁটে। আমায় এসে নাম দিয়ে সে-...
-
ওই দিকেতে একলা ঘাসের বন, চুপ-সূর্য,আলতো বিকেল তখন। ঝাউ এর পাশে একটি সবুজ মাঠে কচি পায়ে ঘাস ছুঁয়ে সে হাঁটে। আমায় এসে নাম দিয়ে সে-...
-
খুব পুরোন হয়নি সেই সব দিনে দুপুরের গলিটা কাক ডেকে ডেকে ক্লান্ত হত যখন পৃথিবী তখন ...
-
পৃথিবীর মধ্যে মিনি সূর্য তৈরি হতে চলেছে দক্ষিণ ফ্রান্সের Saint-Paul-lès-Durance এ। সেই সূর্য তৈরিতে ভারতও তাল মিলিয়ে চলছে আর পাঁচটা দেশের সঙ...